Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে নকল প্রসাধনী কারখানাকে জরিমানা লাখ টাকা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৬ পিএম

সিদ্ধিরগঞ্জে নকল প্রসাধনী কারখানাকে জরিমানা লাখ টাকা
Swapno

সিদ্ধিরগঞ্জে একটি নকল প্রসাধনী তৈরি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়।

 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল চারটায় মিজমিজি কান্দাপাড়া ৪৯০ টি সি রোড এলাকার রিভাইস হারবাল প্রোডাক্ট কারখানায় র‌্যাব-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মতিন খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

 

র‌্যাবের মেজর হাসান সাহরিয়ার জানান, আক্তার ভূঁইয়ার বাড়ীর দ্বিতীয় তলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মো: কামাল নামে এক ব্যক্তি রিভাইস হারবাল প্রোডাক্ট কারখানা গড়ে তুলেন। কারখানাটিতে দেশী বিদেশী বিভিন্ন নামিদামি কোম্পানির শতাধিক ধরনের প্রসাধনী নকল করে বাজার জাত করে আসছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকল ধরনের নকল প্রসাধনী জব্দ ও কারখানার ম্যানেজার মেহেদী রাকিবকে আটক করা হয়। পরে ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমান আদালত বসিয়ে জব্দকৃত প্রসাধনী ধ্বংস ও আটক মেহেদী রাকিবকে এক লাখ টাকা জরিমানা এবং আনাদায়ে তিন মাসের কারাদন্ড দেয় আদালত। 

 

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মতিন খান বলেন, মানুষের ত্বকের জন্য ক্ষতিকর এসব প্রসাধনী তৈরি ও বাজারজাত করা হচ্ছে অবৈধভাবে। তাই এসব প্রসাধনী ধ্বংস করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করায় আটক ম্যানেরজার মেহেদী রাকিবকে মুক্তি দেয়া হয়েছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন