বন্দরে অজ্ঞাত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৬ পিএম
বন্দর থানা পুলিশ অজ্ঞাত নামা (৮৫) বছরের এক বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার দুপুরে বন্দর থানার কুতুবপুর দরবার শরিফের সামনে থেকে ওই অজ্ঞাত নারী মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানিয়েছে, গত কদিন পূর্বে বন্দর কুতুববাগ দরবার শরিফের প্রধান ফটকের সামনে কে বা কারা অজ্ঞাত নামা বৃদ্ধা(৮৫)কে অসুস্থ্য অবস্থায় ফেলে রেখে যায়। পরে ওই বৃদ্ধা মহিলাটি চিকিৎসার অভাবে শুক্রবার সকালে সে মৃত্যু বরণ করে।
পরে এলাকাবাসী দেখতে পেয়ে বন্দর থানা পুলিশকে অবগত করলে সংবাদ পেয়ে বন্দর থানা উপ-পরিদর্শক হাবিবসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিশ ওই বৃদ্ধা মহিলার ফিঙ্গার প্রিন্ট ও ছবিসহ পরিচয় শনাক্তের জন্য পাঠায়। পরিশেষে মরদেহটি স্থানীয় কাউন্সিলর দুলাল প্রধানের তত্বাবধানে দাফন সম্পন্ন করা হয়।


