Logo
Logo
×

নগরের বাইরে

বাদল-মোমেনের নৌকা নিয়ে টানাটানি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৮ পিএম

বাদল-মোমেনের নৌকা নিয়ে টানাটানি
Swapno

# এবার ছাড় দিতে নারাজ দুইজনেই

 


আর মাত্র কয়েকদিন পর নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণার কথা রয়েছে। এরই মধ্যে ফতুল্লা থানার ৫টি ইউনিয়নের বিভিন্ন ওয়াডে সাঁটানো  হয়েছে বিভিন্ন ব্যাক্তির নির্বাচনী সালাম সম্বলিত বাহারী রঙ্গের ব্যানার ফেস্টুন। বিশেষ করে ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোমেন সিকদার নিজের অবস্থান জানান দিয়েছেন।

 

ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলের প্রতিদ্বন্ধী হিসেবে নৌকার প্রার্থী হতে মোমেন শিকদার কেন্দ্রে জোর চেষ্টা তদ্বির চালাচ্ছেন। থেমে নেই সাইফ উল্লাহ বাদলও। যেকোনো মূল্যে সাইফ উল্লাহ বাদলও কাশিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন বলেও নিশ্চিত করেছেন একাধিক সূত্র। মোমেন শিকদার যাতে নৌকা প্রতীকে মনোনয়ন না পান সে ব্যাপারেও কড়া নজরদারী রয়েছে তাঁর। অপরদিকে গ্রীন সিগন্যাল পেলে মোমেন শিকদার নৌকার  মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হবেন  বলেও সূত্র দাবী করেছেন। যদি মোমেন শিকদার শেষ পর্যন্ত কাশিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেন তাহলে বাদলের জন্য কিছুটা হলেও  চিন্তার কারন হবে বলে মনে করছে কাশিপুর ইউনিয়নবাসী।

 

২০১৬ সালে স্থানীয় সরকারের অধিনে কাশিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ইউনিয়নটিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোয়ন দেয়ার ব্যাপারে ফতুল্লা থানা আওয়ামীলীগ আইয়ুব আলীর নাম কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে আইয়ুব আলীকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের কাছে আইয়ুব আলীর বিষয়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফ উল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলী শুরু করে তদ্বীর। কিন্তু আইয়ুব আলীর ব্যাপারে শামীম ওসমান বিপরীত অবস্থান প্রকাশ করে। সেই সময় মোমেন শিকদারের অবস্থান অনেকটা শক্ত ছিল। সাইফ উল্লাহ বাদল যখন বুঝতে পেরেছিলেন তাঁর মনোনীত আইয়ুব আলী নৌকা প্রতীক পাবেন না, আর তখনই তিনি নিজে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছিলেন।

 

সাংসদ শামীম ওসমান নিজেও ধারনা করেননি সাইফ উল্লাহ বাদল নিজেই প্রার্থী হওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করবেন। সাইফ উল্লাহ বাদলের শেষ বয়সের ইচ্ছা পূরণ করতে গিয়ে শামীম ওসমান শেষ পর্যন্ত সাইফ উল্লাহ বাদল যাতে নৌকার মনোনয়ন পান সে ব্যাপারে তিনি কেন্দ্রে সুপারিশও করেছিলেন। সেই নির্বাচনে মোমেন শিকদার আর নৌকার প্রার্থীতার জন্য কোনো তদ্বীর করনেনি। যদিও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তৎকালীন সময়ে। তবে শেষ পর্যন্ত তিনি আর কোনো উচ্চ বাচ্য করেননি। সেই নির্বাচনে সাইফ উল্লাহ বাদল বিনা প্রতীদ্বন্ধিতায় কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন।

 


নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এমন খবর চাউর হওয়ার পরই কাশিপুরের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন স্থানে পুনরায় বাদলকে চেয়ারম্যান হিসেবে দেখতে তাঁর নেতা কর্মীরা ব্যানার ফেস্টুন সাঁটিয়েছেন। বাদলের ফেস্টুনের  পাশাপাশি এবার মোমেন শিকদারের ব্যানার ফেস্টুনে মোমেন শিকদার সরাসরি নির্বাচনী সালাম দিয়েছেন।  গত কয়েক মাস আগেও বাদলের প্রতিদ্বন্ধি কেউ হবেন না বলে শোনা গেলেও ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মোমেন শিকদার নিজের অবস্থান জানান দিয়েছেন। এতে করে সাইফ উল্লাহ বাদল ও তার বলয়ের মধ্যে নতুন করে  চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।

 

সূত্রের দাবী, মোমেন শিকদার নৌকা প্রতীকের প্রার্থী হতে ইতিমধ্যে কেন্দ্রে নিয়মিত যোগাযোগ রাখছেন। এছাড়াও সাংসদ শামীম ওসমানের সাথেও তার যোগাযোগ রয়েছে। শেষ পর্যন্ত বাদলের নৌকা প্রতীক যদি মোমেন শিকদার কোনোভাবে পেয়ে যায়, তাহলে বাদলের কপাল পুড়তে পারে।  অপরদিকে মোমেন শিকদার যদি নৌকা প্রতীক না পান তাহলে তিনি এবার আঁটঘাট বেঁধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে। এ  ক্ষেত্রে সাংসদ শামীম ওসমানের অবস্থান কার পক্ষে যায় সে ব্যাপারটিও দেখার আশায় রয়েছেন কাশিপু ইউনিয়নবাসী। অনেকের মতে,যদি কোনো ছকে আটকে যায় সাইফ উল্লাহ বাদল,তবে কুতুবপুর ইউনিয়ন পরিষদের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোমেন শিকদারও কাশিপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান হয়ে যেতে পারে। তবে সে ক্ষেত্রে মোমেন শিকদার শেষ পর্যন্ত মাঠে থাকবেন কিনা তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।

 

এব্যাপারে কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন শিকদার দৈনিক যুগের চিন্তাকে বলেন, ইউনিয়নবাসীর অনুরোধে তিনি এবার কাশিপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। যদি পরিস্থিতি অনুকুলে থাকেন তাহলে তিনি নৌকা প্রতীক না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলেও জানান তিনি। এব্যাপারে সাইফ উল্লাহ বাদলের পক্ষে তাঁর একজন কর্মী জানায়,  সাইফ উল্লাহ বাদল যে পরিমান উন্নয়ন কাশিপুরে করেছেন তাই আগামী নির্বাচনে কাশিপুরবাসী তাকেই চেয়ারম্যান হিসেবে  দেখতে চায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন