Logo
Logo
×

নগরের বাইরে

অভিনব পদ্ধতিতে পেটের ভেতর ইয়াবা চালান গ্রেফতার-১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৪ পিএম

অভিনব পদ্ধতিতে পেটের ভেতর ইয়াবা চালান গ্রেফতার-১
Swapno

নারায়ণগঞ্জে অভিনব পদ্ধতিতে পেটের ভেতর ইয়াবা পাচারকালে সিদ্ধিরগঞ্জ থেকে মোঃ নূর হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় তার কাছ থেকে ১ হাজার ৮ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ নুর হোসেন কক্সবাজার জেলার টেকনাফ থানার জাদিমোড়া এলাকার মৃত রশীদের ছেলে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন