Logo
Logo
×

নগরের বাইরে

অতিরিক্ত মোবাইল চালাতে নিষেধ করায় সন্তানের আত্মহত্যা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১০:১৩ পিএম

অতিরিক্ত মোবাইল চালাতে নিষেধ করায় সন্তানের আত্মহত্যা
Swapno

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছেলেকে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় বাবার সাথে অভিমান করে জিহাদ (১৪) নামের এক ছেলে আত্মহত্যা করেছে। শনিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নে আত্মহত্যার এ ঘটনা ঘটে।

 

খাগকান্দা দক্ষিণ নয়াপাড়ার জামালের ছেলে জিহাদ মাত্রাতিরিক্ত মোবাইল ব্যবহার করায় তিনি সন্তানকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করেন। এতে করে সে পিতার সাথে অভিমান করে বাড়ির পাশে বড় বোনের ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 


আড়াইহাজার থানার পুলিশ জানান, সবজি দোকানে কাজ করা জিহাদ মোবাইলে আসক্ত হয়ে পড়ে। ফলে তার বাবা ছেলেকে শাসন করে বলেন তুমি আর মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। তখন বাবার ব্যবহারে ক্ষুব্ধ হয়ে জিহাদ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরে তার লাশ উদ্ধার করা হয়েছে।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন