গ্রাম পুলিশ বাংলাদেশ পুলিশের একটি অংশ : ডিআইজি হাবিবুর রহমান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১০:২৭ পিএম
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) বলেছেন, গ্রাম পুলিশের দায়িত্ব পালন করার ক্ষেত্রে কিছু কিছু গ্রাম পুলিশ ভিলেজ পলিটিক্সের শিকার হন। আপনাদের সমস্যার কথা আপনাদের ওসিকে জানাবেন। বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশ পুলিশের পাশাপাশি আপনাদের কৃতিত্ব অনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকালে প্রতি সুদিৃষ্ট রয়েছে। আপনারা থানা পুলিশের সাথে মিলে মিশে কাজ করার আহবান জানান। শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টায় বন্দর থানা অডিটরিয়ামে গ্রাম পুলিশদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান আরো বলেন, গ্রাম পুলিশ বাংলাদেশ পুলিশের একটি অংশ। গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে আমরা পুলিশের সদস্য হিসেবে মনে করি। আপনারা নিজেরাই পুলিশ এ কথাটি মনে রাখবেন। গ্রামের প্রান্তিক পুলিশ সদস্য হলো এই আপনারা।
মত বিনিময় সভায় তার সাথে ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিয়াদুল কবির বিপিএম (বার) পিপিএম, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম বিপিএম (বার) নারায়ণগঞ্জ জেলার অতিরিুক্ত পুলিশ সুপার (ক) সার্কেল শেখ বিল্লাল হোসেন।
মত বিনময় সভা পূর্বে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ও বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা। সভা শেষে ডিআইজি হাবিবুর রহমান তিনি গ্রাম পুলিশের মাঝে উপহার সামগ্রী তোলে দেন। পরে তিনি থানা পরিদর্শন শেষে থানা চত্বরে ফলজ বৃক্ষ রোপন করেন।


