Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:২০ পিএম

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার
Swapno

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ভাইসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রোববার (১২ সেপ্টেম্বর)  ভোর রাতে ফতুল্লা থানার ভুইঘর কড়ইতলা এলাকা থেকে এ ডাকাতদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী ধারালো অস্ত্র রামদা, চাপাতি ও অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীরা হলো: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ঝাউতলা হাফিজিবাগ এলাকার মোঃ আব্দুল হাকিমের দুই ছেলে মোঃ তুষার (২৩)  সাইফুল ইসলাম শান্ত (১৯), একই থানার রাজবাড়ী এলাকার খোরশেদ আলমের ছেলে মোঃ আকাশ (২৬), ফতুল্লা থানার মাসদাইর গুদারাঘাট এলাকার মোঃ কবির মিয়ার ছেলে মোঃ শরীফ (৪০) ও বন্দর থানার ফরাজি কান্দার মৃত কবির হোসেনের ছেলে রিফাতুল ইসলাম লিংকন (৩৮)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর হোসেন সঙ্গীয় ফোর্স সহ ভূইঘর কড়ইতলার এ টু জেড স্কুলের সামনে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরী ধারলো অস্ত্রসহ এ পাচঁ ডাকাতকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা ডাকাতি করার জন্য সেখানে অবস্থান করছিলো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন