Logo
Logo
×

নগরের বাইরে

র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫২ পিএম

র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
Swapno

নারায়ণগঞ্জ সদর মডেল থানার টানবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী প্রহল্লাদ লাল (৬০)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল।

 

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার টানবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী প্রহল্লাদ লাল (৬০)কে গ্রেফতার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী প্রহল্লাদ লাল এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানার সুইপার কলোনী এলাকায়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের টানবাজার ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন