Logo
Logo
×

নগরের বাইরে

জুট মিলে চুরি করে পালানোর সময় পুলিশের ওপর হামলা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪১ পিএম

জুট মিলে চুরি করে পালানোর সময় পুলিশের ওপর হামলা
Swapno

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের মেশিন চুরির পর পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ ঘটনায় হান্নান (৩৫) ও জুয়েল হোসাইন (৩০) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবিস্ফোরিত একটি পেট্রলবোমা, একটি ধারালো দা, তিনটি মোবাইল, ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে আটি গ্রাম এলাকার মনোয়ারা পরিত্যক্ত জুট মিল থেকে মেশিন চুরি করে ট্রাকযোগে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন যুবক। পথে টহলরত পুলিশের সামনে পড়লে তারা পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন এবং গাড়িতে ভাঙচুর চালান। আত্মরক্ষার্থে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। পালানোর সময় একটি তাজা পেট্রলবোমাসহ হান্নানকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যে জুয়েল হোসেন নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়।

 

ওসি মশিউর রহমান বলে, এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার ঘটনা স্বীকার করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন