Logo
Logo
×

নগরের বাইরে

মেয়র আইভী মির্জা ফখরুলের মত বক্তব্য দিয়েছে : খোকন সাহা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৩ পিএম

মেয়র আইভী মির্জা ফখরুলের মত বক্তব্য দিয়েছে : খোকন সাহা
Swapno

মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেছেন, আমি সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে আইসা হতাশ হয়েগেছি। সাংগঠনিকভাবে সবচেয়ে দুর্বল এই এলাকা। এখানে এসে আমার পুরোনো নেতারদের পাই নাই। ওয়ন ওসমানের তৈরী করা ছাত্রলীগের নেতাদের পাইছি। শামীম ওসমানের পরিবার নেতা তৈরী করে। এই শহরে আরেকটি পরিবারে ৪ টি বড় বড় পদ দখল করে আছে।তাদের নাম বলেতে চাই না। গতকাল সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জ সানারপাড় ডিগ্রি কলেজে কর্মী সভায় তিনি এ কথা বলেন।  

 

মেয়র আইভিকে উদ্দেশ্য করে খোকন সাহা বলেন, আজকে ভাজেট ঘোষনায় একজন বলেন, এই শহরে নাকি উল্টা পাল্টা  কথা হচ্ছে। আবার তিনি বলেন দেবোত্তর সম্পত্তি নাকি কোন ইস্যু না। তারা যে সম্পত্তি দখল করে থাকতে চায় এটাই বুঝা যায়। আমার বিরুদ্ধে এরশাদ, খালেদা জিয়া জামাত বিএনপি ৪১ টা মামলা করেছে। কিন্তু এইবার আমার নিজ দলের লোক আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি যদি আওয়াজ করতাম নারায়ণগঞ্জ শহর অচল হয়ে যেত। 

 

আজকে সিটি করপোরেশনের বাজেট ঘোষনা হয়েছে আপনারা কেউ দাওয়াত পান নাই। আমি নিজেও পাই নাই। ভিডিওতে দেখলাম জামাত বিএনপি আর কিছু আতেলরা দাওয়াত পাইছে। বাজেট ঘোষনায় মেয়র আইভি মির্জা ফখরুলের মত বক্তব্য দিয়েছে।  তিনি বলেন, আমার নেতা আনোয়ার ভাই ২০১৬ বলেছে মেয়র আইভি মৌলবাদ। তিনি মৌলবাদের পৃষ্ঠপোশক। 

 

কথায় কথায় তিনি ক্ষমতার বড়াই দেখান। তার চেয়ে আমাদের ক্ষমতা কম নেই। আমরা তা দেখাই না। তিনি নমিনেশন না পেলে নিউজিলেন্ড চলে যাবে। অন্যজন মনোনয়ন পেলে ওই ব্যক্তি নাকি তার জন্য ভোট চাইবেন। আমি চ্যালেঞ্জ করলাম তিনি যদি নমিনেশন না পান একদিনের জন্যও বাড়ি থেকে বের হবেন না। সামনে আর কোন ছাড় দেয়া হবে না। এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া সহ আরো অনেকে। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন