Logo
Logo
×

নগরের বাইরে

র‌্যাব-১১ এর অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৪ পিএম

র‌্যাব-১১ এর অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড পদ্ম এক্সক্লুসিভ লিঃ বাস কাউন্টার এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান চালিয়ে ১। মোঃ সোহেল মিয়া (৩৬), ২। মোঃ আরিফুল ইসলাম মজনু (৩৮) কে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৫,৯০০/- টাকাও উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

র‌্যাব জানায়, ১৩ সেপ্টেম্বর ৬টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড পদ্ম এক্সক্লুসিভ লিঃ বাস কাউন্টার এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান চালিয়ে ১। মোঃ সোহেল মিয়া (৩৬), ২। মোঃ আরিফুল ইসলাম মজনু (৩৮) কে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৫,৯০০/- টাকাও উদ্ধার করা হয়।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন থেকে দৈনিক ১০০/- থেকে ২০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে এবং উপরোক্ত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন