সাইনবোর্ডে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৫ পিএম
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার রাত পৌনে ৮টার দিকে সাইনবোর্ড পদ্ম এক্সক্লুসিভ লি. বাস কাউন্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো, মো. সোহেল মিয়া (৩৬), মো. আরিফুল ইসলাম মজনু (৩৮)। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৫ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১’র মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০ টাকা থেকে ২০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। গতকাল তাদের দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


