Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডকইয়ার্ড শ্রমিক নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৮ পিএম

বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডকইয়ার্ড শ্রমিক নিহত
Swapno

বন্দরে কাজ করার সময় মুকুল (২২) নামে এক ডকইয়ার্ড শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে। গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বন্দর থানার সোনাকান্দাস্থ বাদশা ডকইয়ার্ডে এ র্দূঘটনাটি ঘটে। নিহত ডকইয়ার্ড শ্রমিক মুকুল সুদুর গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ থানার পঞ্চানন্দ পলাশতলা এলাকার আশরাফ আলী মিয়ার ছেলে। পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে নারাযণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। 

 

এ ব্যাপারে নিহত ডকইয়ার্ড শ্রমিকের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে বুধবার সকালে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। যার অপমৃত্যু মামলা নং- ৩২। তাং- ১৫-৯-২১ইং। 

 

অপমৃত্যু মামলার বাদী সাইফুল ইসলাম গনমাধ্যমকে জানান, আমার চাচাত ভাই  মুকুল দীর্ঘদিন ধরে সোনাকান্দা বাদশা ডকইয়ার্ডে সান ব্রাষ্টিং এর কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উল্লেখিত ডকইয়ার্ডে কাজ করার সময় হেলোজিন লাইটের তারের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

 

এলাকাবাসী জানিয়েছে, বন্দরে সোনাকান্দা বাদশা ডকায়ার্ড এখন মৃত্যুপরী ডকইয়ার্ডে পরিনত হয়েছে। প্রতি বছর এ ডকইয়ার্ডে কাজ করে গিয়ে বহু মানুষ অকালে প্রান হারাচ্ছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন