Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৩ পিএম

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
Swapno

এশিয়ান হাইওয়ে সড়কের সাদিপুর ইউনিয়নের বৈরিবাড়ি এলাকায় সড়ক দূর্ঘটনায় মো. আমির হোসেন নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। 


বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন জামপুর ইউনিয়নের নানাবো এলাকার আব্দুল আজিমের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়েছে পুলিশ। 


প্র্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে মদনপুর টু জয়দেবপুর এশিয়ান হাইওয়ের সড়কের বৈরু বাড়ি এলাকায় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আমির হোসেন ওষুধ কোম্পানির রিপেজেনটিভ হিসেবে বিভিন্ন এলাকায় ওষুধ সরবরাহ করতেন। 


কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন