Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ থেকে ৪ চাঁদাবাজ গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৯ পিএম

সিদ্ধিরগঞ্জ থেকে ৪ চাঁদাবাজ গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান। 

 


১৫ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড ডেমড়া মোড় হাজী এ রহমান সুপার মার্কেট এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে মনোয়ার হোসেন (৩৬), আরিফ (৩২), হানিফ মিয়া (৪০), সোহেল (৪১) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩ হাজার ৯শ টাকা এবং ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 


প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড ডেমড়া মোড় হাজী এ রহমান সুপার মার্কেটস্থ অটো স্ট্যান্ড এলাকায় সিএনজি,অটোসহ ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১শ থেকে ২শ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন