সিদ্ধিরগঞ্জে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২৫ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এলিজা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের আউলাবন এলাকায় নিজ বাসা থেকে এলিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ এলিজা স্থানীয় দেলু মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছি। পরিবার থেকে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ নিতে চাচ্ছিলো কিন্তু স্বামীর বাসা থেকে উদ্ধার হওয়াতে আমরা মরদেহ দেইনি। এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখনো কোনো মামলা করা হয়নি।


