Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে হত্যা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৫ পিএম

রূপগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে হত্যা
Swapno

রূপগঞ্জে মসজিদের ভিতর থেকে শরীফ নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরী পাড়া এলাকায়। পুলিশ জানায়, উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া জামে মসজিদের ভিতর শরীফ(২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোনো সময় উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া জামে মসজিদের ভিতর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শরিফ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।

 

পুলিশ, স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নামাজ পড়তে গিয়ে চৌধুরীপাড়া জামে মসজিদের ভিতরে রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে জনগন থানায় খবর দিলে পুলিশ এসে সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

ভোলাব পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতের যেকোনো সময় এ হত্যাকা-ের ঘটনা ঘটাতে পারে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরী পাড়া এলাকার একটি মসজিদ থেকে শরীফ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের চিহ্নিত করে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন