Logo
Logo
×

নগরের বাইরে

রংধনু গ্রুপের উদ্যোগে ৫ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৯ পিএম

রংধনু গ্রুপের উদ্যোগে ৫ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

 রূপগঞ্জে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের উদ্যোগে মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র ৫ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরন করা হয়েছে।

 

শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়াস্থ্য চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরন করেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।

 

 এসময় উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের পরিচালক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম খান, সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, আওয়ামীলীগ নেতা করিম পাঠান, হাজী আলাউদ্দিন, আলতাফ হোসেন, তারিকুল ইসলাম, আলী আজগর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন ব্যাপারী, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম ভুইয়া জেমিন, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তার প্রমুখ। 

 

খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, আটা, তেল, চিনি, আলু, পেয়াজ ও ডাল। 

 

এসব সামগ্রী ও টাকা বিতরনকালে আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, মহামারী করোনার শুরু থেকে অদ্যাবধি রূপগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় রংধনু গ্রুপের সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। উপজেলার লক্ষাধিক মানুষ ধাপে ধাপে রংধনু গ্রুপের পক্ষ থেকে নগদ টাকা, খাদ্য সামগ্রী, পরিধেয় বস্ত্র পেয়েছেন। এরই ধারাবাহিকতায় এই খাদ্য সহায়তা ও নগদ টাকা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, যে কোন ধর্মীয় উৎসব, প্রাকৃতিক দূর্যোগ আর অভাবী মানুষের পাশে রংধনু গ্রুপ সবসময় ছিল আছে এবং থাকবে। তিনি আরও বলেন, রূপগঞ্জের সন্তান হিসেবে আল্লাহ আমাকে যতোদিন সুস্থ্য রাখেন ততোদিন কায়েতপাড়া তথা রূপগঞ্জের একটি পরিবারও অনাহারে দিন কাটাবে না।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন