এমন যোগ্য লোককেই জনপ্রতিনিধি করা দরকার : ভিপি বাদল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৭ পিএম
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে সবগুলো ওয়ার্ডে কর্মীসভার ঘোষণা দিয়েছিলেন এমপি শামীম ওসমান। এখন পর্যন্ত আয়োজিত কর্মীসভাগুলোতে নেহাত কমলোকজনের উপস্থিতি ছিল। কিন্তু সবগুলো কর্মীসভাকে পেছনে ফেলে গতকাল ৬নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সিরাজমণ্ডলের তত্ত্বাবধানে আয়োজিত কর্মীসভাটি ছিল চোখে পড়ার মত।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডস্থ সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মীসভার সাজসাজ রব ছিলো দেখবার মতো। কর্মীসভার সমাবেশস্থল পুরোপুরি ছিল কানায় কানায় ভরা। কর্মীসভাকে কেন্দ্র করে শত শত নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছান। জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দও ৬নং ওয়ার্ডে সিরাজ মণ্ডলের তত্ত্বাবধানে আয়োজিত কর্মীসভা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
কর্মীসভার প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল বলেছেন, চতুর্দিকে আজ নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচন আসলেই জনগণের কদর বাড়ে। আসল-নকল এখন বোঝা দরকার। যারা শামীম ওসমান ও সেলিম ওসমানের মত ভালো মানুষ, আপনারা তাকেই ভোট দেবেন। অনেকে শামীম ওসমানকে বলে, ‘আমি আর দলে থাকতে চাইনা, আমি আর নির্বাচন করবোনা, আমার বয়স হয়ে গেছে।’ এক্ষেত্রে নতুন প্রজন্মকে দরকার। এই প্রজন্মকে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে বাঘের গর্জন দিয়ে দাঁড়াতে হবে। বক্তব্যে তিনি সিরাজ মণ্ডলকে এই ওয়ার্ডে যোগ্য প্রতিনিধি হিসেবে মন্তব্য করেন।
প্রধান অতিথির মতোই বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সিনিয়র সহসভাপতি বাবু চন্দনশীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুব লীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুর মুখেও বারবার ৬নং ওয়ার্ডে এতো বৃহৎকর্মীসভার আয়োজনের জন্য সিরাজ মণ্ডলকে ধন্যবাদ জানান। তারা প্রত্যেকেই বলেন, এমন জনপ্রতিনিধিই সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে থাকা উচিৎ বলে মন্তব্য করেন। একটি সূত্র জানিয়েছে, জেলা ও মহানগর নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে বলেন, যতগুলো কর্মীসভা আয়োজন করা হয়েছে এর মধ্যে সিরাজ মণ্ডলের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মীসভাটিই সবচাইতে বৃহৎ এবং দীর্ঘসময় ধরে অনুষ্ঠিত হয়েছে।
কর্মীসভায় বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সিরাজুল ইসলাম মণ্ডল বলেন, আজকে আমরা নারায়ণগঞ্জের নেতৃত্ব, যারা রাজনীতির সাথে জড়িত, আমরা এমন একজন লোকের নেতৃত্বে আছি আমরা যদি বাংলাদেশের যেকোনো আনাচে কানাচে যেকোনো প্রান্তে গিয়ে আমাদের পরিচয় জিজ্ঞেস করলে আমরা বলি যে আমরা নারায়ণগঞ্জের লোক, আমরা নারায়ণগঞ্জ বসবাস করি। তখনই একটি কথা উত্তর আসে যে আপনাদের এমপি মহাদয় কে? যখনই আমরা বলি আমাদের এমপি মহাদয় একেএম শামীম ওসমান। তখন আর কিছু বলতে হয় না।
যে শামীম ওসমানের কথা বললে তারা অনেক সম্মান আমাদেরকে দেখায়, শুধু শামীম ওসমান ভাইয়ের নামের ওপরে। এই নামটি অর্জন করতে শামীম ভাইয়ের অনেক কিছু ত্যাগ করতে লাগছে। আমরা তার নেতৃত্বে আছি এবং যতদিন এই পৃথীবিতে বেঁচে আছি, আমরা শামীম ভাইয়ের নেতৃত্বে, ইনশাআল্লাহ আওয়ামীলীগের নেতৃত্বে আমরা রাজনীতি করে থাকবো। আমরা আওয়ামীলীগের রাজনীতি করে থাকবো। আমরা শামীম ভাইয়ের জন্য দোয়া করবো। কর্মীসভায় কিছুক্ষণ পরপর স্লোগান উঠে নাসিক ৬ নং ওয়ার্ডের মাটি সিরাজ মন্ডলের আওয়ামীলীগকর্মী বাহিনীর ঘাটি। নারী পুরুষে মিছিলে পরিপূর্ণ এটি ছিল সবচাইতে সফল একটি কর্মীসভা।’
সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আহম্মদ সরদারের সভাপতিত্বে, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম মণ্ডলের সার্বিক তত্ত্বাবধানে এবং ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কাজী আতাউর রহমান, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, যুবলীগ নেতা মো হোসেন ভূঁইয়া, সাইদুল ইসলাম মন্ডল সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।


