Logo
Logo
×

নগরের বাইরে

কুতুবপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান সেন্টুর কাল, জলাবদ্ধতা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৩ পিএম

কুতুবপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান সেন্টুর কাল, জলাবদ্ধতা
Swapno

সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর প্রধান বাধা হিসাবে দাড়াতে পারে জলাবদ্ধতা। এই ইউনিয়নে একদিকে যেমন রয়েছে জলাবদ্ধতা, অন্যদিকে সীমাহীন জনদুর্ভোগ।

 

এইসব ভোগান্তির কথা যদি ইউনিয়নের ভোটারদের মনে ভাবনার কারণ হিসেবে ধারিয়ে যায়, তাহলে আসছে কুতুবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আসতে পারে চেয়ারম্যান সেন্টুর পরিবর্তন। অনেকেই আবার বলছেন, তৃতীয়বারের নির্বাচিত চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু তার জনপ্রিয়তায় পিছিয়ে নেই।

 

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেন্টুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে অনেকেই প্রকাশ্যে প্রচার প্রচারণা না চালালেও ইতিমধ্যে তোড়জোড় (ইউপি) নির্বাচনীয় প্রচার প্রচারণায় এগিয়ে আছেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মীরু। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে অনেক আগে থেকেই কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে প্রকাশ্যে প্রচার প্রচারণায় সরগরম করে তুলেছেন। আসলে কে হবে এই ইউনিয়নের অভিভাবক কিংবা চেয়ারম্যান এই নিয়ে সাধারণ ভোটারদের মাঝে চলছে নানা গুঞ্জন।



আওয়ামী লীগের অন্যান্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রকাশ্যে নির্বাচনীয় প্রচার প্রচারণা না চালালেও ইতিমধ্যে উপজেলা থেকে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আসছে (ইউপি) নির্বাচনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লবিং তদবিরে এগিয়ে রয়েছে, এমপি শামীম ওসমানের বন্ধু হিসেবে পরিচিত, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ আলম গাজী টেনু। সাধারণ ভোটারদের মতে নারায়ণগঞ্জ ৪-আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে তাকেই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চায়। তবে কে পাচ্ছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন এখানো নিশ্চিত হওয়া যায়নি।

 
কুতুবপুর ইউনিয়নের একজন সাধারণ ভোটার তমিজ উদ্দিন জানান, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেন্টু তিন বার নির্বাচিত তাই আজ আমরা বিভিন্ন ভাবে অবহেলিত। আমরা চাই নতুন একজন সৎ, নিষ্ঠাবান ও বিচক্ষণ ব্যক্তি। আমাদের খোঁজ খবর রাখবেন সুখেদুঃখে পাশে পাবো এমন একজনকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো। কুতুবপুরের আরেক জন ভোটর রশিদ মিয়া জানান, আমাদের কুতুবপুর ইউনিয়নে সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। নেই কোনো ধরণের ড্রেনেজ ব্যবস্থা। দীর্ঘদিন যাবত রাস্তায় ও বাসা বাড়িতে পানি জমে থাকে এখানকার জনপ্রতিনিধি চেয়ারম্যান আমাদের খোঁজ খবর রাখেন না। তাই আমরা চাই আগামী ইউপি নির্বাচনে আমাদের এইসব সমস্যার সমাধান করার মত যেই আসবে তাকেই আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করবো।



নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, চেয়ারম্যান হওয়া বা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া টাকা থাকলে কিছুই না। এমপি সাব যাকে চাইবেন সেই এই ইউনিয়নের চেয়ারম্যান। টাকা যে বেশী দিতে পারবেন সেই হবে আগামী নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান। গত ইউপি নির্বাচনেই তার প্রমাণ মিলে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোট প্রয়োগ করেছেন অন্যান্য প্রতীকের ব্যালটে। তবে এমন নির্বাচন যদি না হয় তাহলে এবার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যানের পরিবর্তন দেখাটা অস্বাভাবিক কিছুই না। বর্তমান চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর এটি হবে চতুর্থবারের নির্বাচন। তার এই ইউনিয়নে সামাজিকভাবে রয়েছে বিশাল পরিচিতি। তাকে নির্বাচনে পিছিয়ে রাখা ঠিক হবে না। তবে আমরা চাই একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সে যেই আসুক আমাদের উন্নয়ন কাজে আন্তরিকতা গঠবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন