সোনারগাঁয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৩ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অজ্ঞাত নারীর (৩০) লাশ উদ্ধার করেছে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামপুর এলাকার রাস্তার পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, উপজেলার জামপুর তালতলা রোডের পাশে এক নারীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এটি দুর্ঘটনা নাকি হত্যাকান্ড এখনি বলা যাচ্ছেনা।


