Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কিশোরী ধর্ষণকাণ্ডে শিবু গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৩ পিএম

ফতুল্লায় কিশোরী ধর্ষণকাণ্ডে শিবু গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগে বারো বছর বয়সী কিশোরীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে শিবু চন্দ্র দাস (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে তাকে দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

 

এর আগে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে তার বারো বছরের কিশোরী মেয়েকে ধর্ষনের চেষ্টার অভিযোগ এনে গ্রেফতারকৃত শিবু চন্দ্র দাসকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত শিবু চন্দ্র দাস বন্দর থানার কেওডালার মৃত জতিন্দ্র চন্দ্র দাসের পুত্র ও ফতুল্লা মডেল থানার দেওভোগ ভুইয়ার বাগের সম্ভু সাহার ভাড়াটিয়া। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানার দেওভোগ ভূইয়ারবাগ এলাকায়।

 


মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর বাবার সাথে গ্রেফতারকৃত শিবু চন্দ্র দাস বিভিন্ন স্থানে রান্নার কাজ করার সুবাদে প্র্বূ পরিচিত ছিলো। তাই শিবু চন্দ্র দাস প্রায় সময় তাদের বাসায় যাতায়াত করতো।বৃহস্পতিবার বাদী সহ পরিবারের অপর  সদস্যরা বাসায় না থাকায় গ্রেফতারকৃত শিবু চন্দ্র দাস সকাল সাড়ে নয়টার দিকে বাদীর বাসায় গিয়ে বাদীর কিশোরী মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় কিশোরী আত্মরক্ষার্থে ডাক-চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে কিশোরী মেয়েকে উদ্ধার করে। শিবু চন্দ্র দাস ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

 


মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক রউফ জানান, কিশোরীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লা থানার দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে অভিযুক্ত শিবু চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন