Logo
Logo
×

নগরের বাইরে

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে চাঁদাবাজ গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩১ পিএম

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে চাঁদাবাজ গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর অভিযানে সিদ্ধিরগঞ্জ থেকে আলাউদ্দিন হাওলাদার (৬১) নামে ১ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

 


১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিএসসি এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাতে ভাসমান দোকানে চাঁদাবাজি করার সময় তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃত আসামি মোঃ আলাউদ্দিন হাওলাদার পটুয়াখালী জেলার দুমকি থানাধীন লেবুয়াখালী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

 


গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাতে ভাসমান দোকান মালিকদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক দোকানপ্রতি ১শ টাকা থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। একাধিক দোকান মালিকের অভিযোগের প্রেক্ষিতে ও স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানা যায়, কোন দোকান মালিক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। 


এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন