Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৮ পিএম

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার
Swapno

র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

 


১৬ সেপ্টেম্বর রাতে র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে জসীম উদ্দীন (৪৫) এবং মামুন মোল্লা (২৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১১ হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়।

 


প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া সাকিনস্থ বাংলাদেশ ফার্নিচার মার্কেট এলাকায় বিভিন্ন দোকানদারদেরকে বলপূর্বক গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ২৫০ থেকে ৩শ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন