ভূইগড়ে সড়ক দূর্ঘটনায় নারীর মৃত্য
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৫ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লার ভূ্ইগড় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্য হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত দেড়টার স্থানীয়রা এ ঘটনার বিষয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঢাকা-নারায়নগঞ্জ লিঙ্ক রোডের পূ্র্ব লেনের সামাদ বানু পাম্পের সামনের রাস্তা থেকে নারীর লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ওই নারীর বয়স ৬০-৬৫ বছর হতে পারে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান, সড়ক দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারী সম্ভবত মানসীক প্রতিবন্ধী ছিলো। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারেনি।
তবে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে নিহত নারী বেশ কিছুদিন ধরে সেখানেই (রাস্তার পাশে) থাকতো। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সাইনবোর্ড থেকে চাষাড়া মুখি একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেস্টার পাশাপাশি নিহতের পরিচয় খুজেঁ বের করার চেস্টা চালাচ্ছে পুলিশ।


