চর কাশীপুরে শামীম আহম্মেদের উঠান বৈঠক
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১১:১২ পিএম
কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগণ এর ব্যানারে ওয়ার্ডের মেম্বার শামীম আহম্মেদ কে পূনরায় মেম্বার নির্বাচিত করার লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর ) বিকেলে ফতুল্লার চর কাশীপুর এলাকার তিন রাস্তার মোড়ে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েলের সার্বিক পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার শামীম আহম্মেদ।
এসময় শামীম আহম্মেদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসী সকলের নিকট দোয়া প্রার্থণা করেন এবং আগামীতে আবারো জনগনের সেবা করার ইচ্ছা প্রকাশ করেন।
বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম মাতবর এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন, মোঃ হালিম, আজিজুল খাঁ, মোঃ কাশেম, মোঃ অপু ও মোঃ বোরহান সহ প্রমুখ।


