বন্দরে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৫ পিএম
বন্দর থানার ত্রিবেনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান (২৮)কে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি অভিযানিক দল।
রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মোঃ আজিম ওরফে দুদু মিয়ার পুত্র আব্দুল মানান।
র্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ত্রিবেনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান (২৮)কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল মান্নান এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চাঁনমারী এলাকায়।
গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের বন্দর থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।


