র্যাবের অভিযানে অপহরণকারী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩২ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার তালতলা শাহী মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং ১৬(০৬)০৫ এবং জিআর প্রসেস নং-১১২৭/২১ এর অপহরণ মামলার পলাতক আসামী মোঃ জসীম উদ্দিন (২৯)কে গ্রেফতার করা হয়।
রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, ১৮ সেপ্টেম্বর রাত ৯ টা ৩৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার তালতলা শাহী মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং ১৬(০৬)০৫ এবং জিআর প্রসেস নং-১১২৭/২১ এর অপহরণ মামলার পলাতক আসামী মোঃ জসীম উদ্দিন (২৯)কে গ্রেফতার করা হয়। আসামীর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


