Logo
Logo
×

নগরের বাইরে

১০নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৭ এএম

১০নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের ডাকা কর্মী সভা সফল করার লক্ষ্যে ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যাগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চিত্তরঞ্জন কটন মিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এবং ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন এর সার্বিক পরিচালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দরা।

 

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলী, যুবলীগ নেতা মোঃ মাহবুব ও আমির হোসেন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন