Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কনস্টেবল ওবায়দুলের রহস্যজনক মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৬ এএম

ফতুল্লায় কনস্টেবল ওবায়দুলের রহস্যজনক মৃত্যু
Swapno

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় মোহাম্মদ ওবায়দুল নামে এক পুলিশ কনেস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

 

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার ভুইগড় মাহমুদপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নগরীর ৩০০ শর্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। নিহত কনেস্টেবল মোহাম্মদ ওবায়দুল ভুইগড় মাহমুদপুর এলাকার আলী হোসেনের পুত্র । 


পুলিশ জানায়, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নাক দিয়ে কফের মত বের হতে দেখা গেছে। তবে ওবায়দুল ও সানিয়ার মধ্যে বিয়ের পর থেকে কলহ ছিল। 

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে। তাদের বাড়িটি দোতলা। আর স্ত্রী সন্তান নিয়ে দোতলা ফ্ল্যাটেই বসবাস করতেন ওবায়দুল। রাতে স্ত্রী সন্তানকে নিয়ে এক রুমেই ঘুমিয়ে ছিলেন। সকালে স্ত্রী ঘুম থেকে উঠে ওবায়দুলের কোন সারাশব্দ না পেয়ে আশপাশের লোকজন ডাকেন। বিষয়টি অতি গুরুত্ব সহকারে তদন্ত চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন