৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৭ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল বক্তব্যে বলেন, কর্মীসভা মানে দলের নেতা-কর্মীদের নিয়ে ঘরোয়া ভাবে আলোচনা করা। আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন কে সামনে রেখে জনগণের জন্য ভালো মানুষ নির্ধারণ করবেন। যিনি মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন।
রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ৯নং ওয়ার্ডের জালকুড়ি মাঝপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
বাদল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সাংসদ শামীম ওসমানকে ভালোবাসেন। তাই সুদূর গোপালগঞ্জের উন্নয়নের অর্থ শামীম ওসমান আমাদের নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নের জন্য বরাদ্দ এনেছেন। কিন্তু নারায়ণগঞ্জের কিছু রাজনীতিবিদ বর্তমানে প্রধানমন্ত্রীর উন্নয়নকে নিজের উন্নয়ন হিসেবে জনগণের কাছে প্রচার করছে।
মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল বক্তব্যে বলেন, কর্মীসভার নামে নাকি শামীম ওসমানের কর্মীসভা করছি। আপনারা জানেন নারায়ণগঞ্জে শামীম ওসমান মানে আওয়ামীলীগ, আওয়ামীলীগ মানে শামীম ওসমান। আমরা শামীম ওসমানের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউজ্জামান (বদু)র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াছিন, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইস্রাফিল প্রধান, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, মহান ছাত্রলীগের সভাপতি ও সরকারি তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।


