Logo
Logo
×

নগরের বাইরে

গোদনাইলে হলি উইলস স্কুলে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৭ পিএম

গোদনাইলে হলি উইলস স্কুলে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে গোদনাইলে হলি উইলস স্কুলে ‘বঙ্গবন্ধু কর্ণার’ প্রতিষ্ঠা করা হয়েছে। সোমবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী প্রধানের সহধর্মিনী বেগম সাজেদা হাসান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, মিনুয়ারা বেগম এবং আগামী নির্বাচনে কাউন্সিলর প্রার্থী নওরিন ইসলাম ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, মহিউদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা সন্তান সাব্বির আহমদ প্রধান, স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা শামীমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং স্কুলের অভিভাবকরা। 

 


অনুষ্ঠানে কাউন্সিলর মনোয়ারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের জানাতে সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধু কর্ণার’ প্রতিষ্ঠা করা প্রয়োজন। আমাদের সন্তানরা যদি জাতির জনককে ভালো করে জানতে না পারে তা হলে তারা সত্যিকার দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারবেনা। 


নওরিন ইসলাম ভূইয়া বলেন, এই এলাকার প্রতি শিক্ষার্থীকে উচিত বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করে জাতির জনকের জীবন ও কর্ম সম্পর্কে ভালোভাবে জানা। তা হলে তারা আগামী দিনের সুনাগরিক হিসেব গড়ে উঠতে পারবে। 


হলি উইলস স্কুলের পক্ষ থেকে জানানো হয়ে; এ এলাকার ছাত্রছাত্রীরা সব সময় বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করতে পারবে।  
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন