Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ২ লাশ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৪ পিএম

ফতুল্লায় ২ লাশ উদ্ধার
Swapno

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় পৃথক পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আলেক মিয়া (৬৫) ও বিকালে জামতলা দোপাপট্রি এলাকার একটি ফ্ল্যাট থেকে মাহবুব সাদেকিন (৪৭) নামের আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশ দুটির মৃত্যু নিশ্চিত করতে নগরীর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করেছে পুলিশ।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত আলেক মিয়া ৮/৯ বছর যাবত মানসিক ভারসাম্যহীন হয়ে অসুস্থ অবস্থায় পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। যেখানে সেখানে ঘুমিয়ে থাকে। তার মৃতদেহে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।

 

এছাড়াও একই দিনে বিকেলে ফতুল্লার ৬৯ নং নিউ চাষাঢ়া দক্ষিন জামতলা দোপাপট্টি এলাকায় নিজ বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে মাহবুব সাদেকিন ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ধারনা করা হচ্ছে অসুস্থ হয়ে মৃত্যু বরন করেছেন তিনি। পরিবারের দেয়া সংবাদের ভিত্তিতে তাদের বাসায় গিয়ে দরজা ভেঙ্গে নিহতের শরীরে পচন ধরা লাশ উদ্ধার করা হয়েছে। দুটি লাশের মৃত্যু নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন