কিশোররা গ্যাং হয় আমাদের দুর্বলতায়: ওসি বন্দর
লতিফ রানা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৮ পিএম
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেছেন, ধর্মীয় অনুশাসন মেনে চললে ছেলে মেয়েরা মাদকাসক্ত হয় না, তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তারা কখনোই মাদকাসক্ত হবে না।
তিনি বলেন, ছেলে মেয়েরা কিশোর হবেই, কিন্তু তারা গ্যাং এ পরিণত হয় কিভাবে। এতে আপনার আমার দূর্বলতা আছে। মুরুব্বিরা এখন যারা মাথা নিচু করে চলেন, তারা একটু মাথা উচু করে কিশোরদের শেখান, বুঝান। তাহলে কিশোরেরা আর উশৃঙ্খল হবে না। সোমবার বন্দরের চরঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত কলাগাছিয়া ইউনিয়নের ৫নং বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার মূল স্লোগান ছিল “বিট পুলিশ বাড়ি বাড়ি, সুন্দর সমাজ গড়ি”।
সকলে মিলে এক হয়ে এর বিরুদ্ধে সোচ্চার হলে কিশোর গ্যাং বা মাদক কোন সমস্যা না উল্লেখ করে ওসি বলেন, বিট পুলিশিং সভার মূল্য উদ্দেশ্য পুলিশি সেবা জনগনের দৌরগোড়ায় পৌছে দেওয়া। তিনি বলেন, এই এলাকার প্রধান সমস্যার হলো মাদক। দীর্ঘ দিন ধরে এই ইউনিয়নবাসী মাদক সমস্যায় ভূগছে। আপনারা আমাদের সহযোগিতা করেন, অপরাধীদের বিরুদ্ধে আমাদেরকে তথ্য দিন। মাদক ব্যবসায়ী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। ৯৯৯ এ কল দিলেই এখন পুলিশ আপনার ঘরে পৌছে যায়। এলাকাবাসিকে আশ্বস্ত করে তিনি বলেন, জিডিসহ যেকোন পুলিশি সেবায় আপনাদের হয়রানির সুযোগ নেই। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত আপনাদের সেবা প্রদান করা হবে।
বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম। সভায় আরো উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ হাওলাদার, ওয়ার্ড মেম্বার জামান প্রধান, মেম্বার হাবিবুর রহমান হাবিব, ৫নং বিট অফিসার এসআই মহসিন ভূইয়া, উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন মদিল, ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, শ্রমিকলীগের সভাপতি আশিক মাহামুদ, ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরী সিনহা, সাধারণ সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন, বন্দর থানা থ্রী হুইলার শ্রমিক কমিটির সাংগঠনিক সম্পাদক লিটু ফরাজি, হুমায়ন কবির এলিন, রহমত উল্ল্যাহ, ফজর আলীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


