Logo
Logo
×

নগরের বাইরে

১২৬০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার ১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৩ পিএম

১২৬০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার ১
Swapno

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  ৬টি ড্রামভর্তি ১,২৬০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের সক্রিয় সদস্য মোঃ ফয়সাল (৩২)’কে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এ সময় চোরাই কাজে ব্যবহৃত ১টি মিনি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  ৬টি ড্রামভর্তি ১,২৬০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের সক্রিয় সদস্য মোঃ ফয়সাল (৩২)’কে গ্রেফতার করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত ১টি মিনি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়সাল (৩২) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সে চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে স্বীকার করেছে। আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় দঃ বিঃ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন