র্যাবের অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৬ পিএম
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় দক্ষিণ সানারপাড় এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে ২ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ সিরাজ মিয়া (৪৫) এবং ২। মোঃ সোহেল মোল্লা (২৫)। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৪,৩০০/- টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ২০ সেপ্টেম্ববর রাত ৮টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় দক্ষিণ সানারপাড় এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে ২ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৪,৩০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিণ সানারপাড় ২নং রোড, বাসা নং-২২৪ একুশ ভবন এর সামনে বিভিন্ন দোকানদার’দের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা গ্রহন প্রতি দৈনিক ২৫০/- থেকে ৩০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। আসামীদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


