Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৫ পিএম

রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
Swapno

রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে মোদাচ্ছের (২) ও ইয়াসিন (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন শিউলি কালি এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

 

জানা যায়, আব্দুস সালাম শরিয়তপুর জেলার নড়িয়া থানার সাত ঘোরিয়াকান্দী এলাকার বাসিন্দা। সে রূপসী এলাকায় ভাড়া থেকে গোলাকান্দাইল কালী এলাকায় নতুন বাড়ি করে আজই এই বাড়িতে উঠেন। তার বাড়িতে উঠার সময় তার ভায়রা একই এলাকার বিল্লালের ছেলে ইয়াসিনকে সাথে নিয়ে আসেন। এখানে আসার পর তারা মঙ্গলবার সকালে দুইজনই পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গিয়েছে।  

 

আব্দুস সালাম জানান, এখানে নতুন বাড়িতে আসার সময় আমার ভায়রার ছেলে ইয়াসিন আমাদের সাথে আসে। মোদাচ্ছের ও ইয়াসিন সকালে দুইজনই খেলা করতে গিয়ে ঘরের পাশে ছোট একটা পুকুরে পড়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পাশের বাড়ির মোহাম্মাদ সুমন বলেন, মোদাচ্ছের মা দুপুর ১২ টার দিকে হটাৎ মোদাচ্ছেরকে পানি থেকে তুলে চিৎকার দিলে আমরা ছুটে আসি।

 

জানতে পানি আর একজনকে পাওয়া যাচ্ছে না, তখন আমি পুকুরের ভিতর খুজতে থাকি এ সময় কয়েকজনই পানি নেমে পড়ে এবং অন্য একজন ইয়াসিন নামের একজনে পানি থেকে তুলে এনে দুই জনকে ইউএস বাংলা হাসপাতালে নিলে ডাক্তাররা দুইজনকেই মৃত্যু বলে নিশ্চিত করেন। সুমন আরো বলেন ১০ টার দিকে পড়লেও দুইজনকেই ১২ টার দিকে পুকুরের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুদের লাশ দেশের বাড়িতে নিয়েছে বলে জানা গেছে।  শিশুর মা ও দাদী জ্ঞান হারিয়ে ফেলে। এ শিশু দুইটির মৃত্যুতে শোকাভিভূত এলাকাবাসী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন