Logo
Logo
×

নগরের বাইরে

কুতুবপুরে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত, আটক ড্রাইভার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:০২ পিএম

কুতুবপুরে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত, আটক ড্রাইভার
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলার আদর্শ নগরে বালুবাহী ট্রাকচাপায় আরিফ (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কুতুবপুর ইউনিয়নস্থ নুরবাগ আদর্শ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আরিফ আহসান উদ্দীন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র। আদর্শ নগর এলাকার শাহাদাৎ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রিক্সা চালক মোঃ ইউসুফ আলীর এক মাত্র ছেলে বলেও জানা যায় ।

 

ঘটনাস্থল থেকে এলাকাবাসী ট্রাকসহ ড্রাইভার আইয়ুৃব আলীকে আটক করে। আইয়ুব আলী পাগলা নয়ামাটি এলাকার মৃত আবু বক্কর সিদ্দিক হাওলাদারের ছেলে, সাদ্দাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, স্কুল ছাত্র আরিফ এলাকার রাস্তা দিয়ে হেটে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা মে‌ট্রো ট-১৪-০০৭১ একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যান। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া হাসপাতাল) মর্গে পাঠিয়েছে ও ট্রাকটি জব্দসহ ড্রাইভার আইয়ুব আলীকে আটক করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন