Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৯ পিএম

আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Swapno

আড়াইহাজারে বড় বোনের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে আব্দুল্লাহ (২)। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আব্দুল্লাহ একই গ্রামের মোঃ বাদল মিয়ার ছেলে।

 

জানা যায়, দুপুরে শিশুটির বড় বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এসময় ভাই আব্দুল্লাহও তার সঙ্গে যায়। হঠাৎ করে পানিতে পড়ে যায় শিশু আব্দুল্লাহ। তার বোন দ্রুত বাড়িতে এসে খবর দিলে স্বজনরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

আড়াইহাজার উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন