Logo
Logo
×

নগরের বাইরে

২৩নং ওয়ার্ডে কাউন্সিলর দুলাল প্রধানের উদ্যাগে দোয়া

Icon

ইমরান আহমেদ

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:২৬ পিএম

২৩নং ওয়ার্ডে কাউন্সিলর দুলাল প্রধানের উদ্যাগে দোয়া
Swapno

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এর মাতা প্রয়াত কাজী নূরজাহান বেগমের রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন দুলাল প্রধান।


শুক্রবার (২৪ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ২৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নারায়নগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এর মাতা প্রয়াত কাজী নূরজাহান  বেগমের রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহের আশু রোগমুক্তি কামনাসহ দেশ ও জাতির সুস্থতা কামনা করে এ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ মঞ্জুর আহমেদ।


এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর আহমেদ সোহেল, যুবলীগ নেতা এসএ রানা, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন ও মহানগর ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু প্রমুখ নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন