গোগনগরের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানিয়ে মতবিনিময়
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৫ পিএম
আসন্ন গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দিন আহমেদকে সর্মথন জানিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাদ মাগবির গোগনগর ইউনিয়নের সৈয়দপুর ফকিরবাড়ির আওয়ামী লীগ শাখা কার্যালয় প্রাঙ্গণে জসীম উদ্দিনের সর্মথনগোষ্ঠির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, একজন ভালো মানুষকে নির্বাচিত না করলে কাকে করবো? জসীম ভাই ভালো মানুষ। সমাজে অনেক মানুষ রুপী কুকুর-বিড়াল রয়েছে, যারা নির্বাচনের আগে মিস্টি কথা থাকে। নির্বাচনের পর তাদের দেখা মিলে না। নির্বাচন এলেই সেই সকল মানুষ টাকার ছড়াছড়ি করে, কিন্তু জসীম ভাইয়ের সভায় সকলেই ভালোবাসার খাতিরে আসে। গোগনগর ইউনিয়নের কান্ডারী জসিম উদ্দিন। আমরা সকলে তাকে সমর্থন জানাই। আল্লাহ তায়ালার অশেষ রহমতে জসিম উদ্দিন অবশ্যই জয়লাভ করবেন।
সৈয়দপুর কদমতলী নতুন জামে মসজিদের সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্বে এবং গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলামের সার্বিক পরিচালনায় এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দিন আহমেদ, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাস্টার, বীরমুক্তিযোদ্ধা সেকান্দার আলী, সমাজ সেবক পিয়ার আলী, নূরু হোসেন ফকির, শহিদুল ফকির ও কামাল হোসেন প্রমুখ।


