Logo
Logo
×

নগরের বাইরে

মুজিব শতবর্ষ উপলক্ষে আলীরটেকে ফুটবল খেলার পুরস্কার বিতরণ

Icon

ইমরান আহমেদ

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৫ পিএম

মুজিব শতবর্ষ উপলক্ষে আলীরটেকে ফুটবল খেলার পুরস্কার বিতরণ
Swapno

মুজিব শতবর্ষ উপলক্ষে না:গঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড যুব সমাজ এর উদ্যোগে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আলীরটেক  ইউনিয়নের শেখ রাসেল কুঁড়ের পাড় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সায়েম আহম্মেদ।

 

 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। আমরা বাংলাদেশ পেতাম না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের জীবনবাজিকে রেখে এ দেশকে উন্নত ও সমৃদ্ধির একটি রাষ্ট্রে পরিনত করছেন। অথচ আমরা আলীরটেকবাসী এই উন্নয়নের মহাসড়কে নেই। আপনারা আমাকে নির্বাচিত করলে এলাকায় একটি টেকনিক্যাল কলেজ, একটি পূর্ণাঙ্গ হাসপাতাল এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ করবো। স্থানীয় তরুনদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার মাধ্যমে মাদক নির্মূল করতেই আজকের এই আয়োজন করা হয়েছে। 

 

পরে ফাইনাল খেলায় আলীরটেক ফাইভ স্টার বনাম চ্যালেঞ্জার্স বয়েজ ক্লাবের দুটি টিম অংশগ্রহণ করলে চ্যালেঞ্জার্স বয়েজ ফুটবল টিম আলীরটেক ফাইভ স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করেন।

 

সরকার বাড়ি পঞ্চায়েত প্রধান ও বিকেএমইএ এর সাবেক পরিচালক সৈয়দ হোসেন সরকারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নাঃগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এস টি আলমগীর সরকার, সদর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সওদাগর খান, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয় ও আলোকিত বক্তাবলীর সভাপতি মোহাম্মদ নাজির হোসেন ও কুড়েঁরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমজাদ মাষ্টার প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন