বন্দরে ৩য় তলার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী আহত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৪ পিএম
বন্ধুদের সাথে খেলা করতে গিয়ে নির্মানাধীন ৪ তলা ভবনের ৩য় তলার ছাদ থেকে পড়ে গিয়ে নাহিদ (১০) নামে এক ক্ষুদে শিক্ষার্থী মারাত্মক ভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় স্কুল ছাত্রকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরনের র্নিদেশ দেন।
গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুর আড়াই টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর-ঘারমোড়া এলাকার প্রবাসী আবু সাঈদ মিয়ার নির্মানাধীন বিল্ডিংয়ে এ ঘটনাটি ঘটে। আহত ক্ষুদে শিক্ষার্থী নাহিদ চর-ঘারামোড়া এলাকার দিনমজুর বরকত উল্ল্যাহ মিয়ার ছেলে ও স্থানীয় প্রভাতী আধুনিক শিশু শিক্ষালয়ে ছাত্র বলে জানা গেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, গত শুক্রবার দুপুরে নাহিদসহ আরো দুইটি ছেলে প্রবাসী আবু সাঈদ মিয়ার র্নিমানাধীন ৪ তলা ভবনের ৩য় তলা খেলা করছিল। ওই সময় খেলার ছলে নাহিদ হঠাৎ ৩য় তলার ছাদ থেকে নিচে পরে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। এলাকাবাসী জানিয়েছে, আহত শিক্ষার্থী নাহিদের অবস্থা আশংকা জনক।


