Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বিপুল চোরাই ডিজেলসহ গ্রেফতার ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:২০ পিএম

সিদ্ধিরগঞ্জে বিপুল চোরাই ডিজেলসহ গ্রেফতার ২
Swapno

সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ড্রামভর্তি ১,৮৯০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল।

রোববার (২৬ সেপ্টম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ নাঈম (৩০) এবং ২। মোঃ জাহিদ হাসান মিসকিন (১৯)। 

 

র‌্যাব জানায়, ২৬ সেপ্টেম্বর ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ড্রামভর্তি ১,৮৯০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ নাঈম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বাড়ীপাড়া এলাকার মৃত হাবিবুল্লাহ এর ছেলে এবং অপর আসামী মোঃ জাহিদ হাসান মিসকিন জামালপুর জেলার সরিষাবাড়ী থানার ভাটারা এলাকার। গ্রেফতারকৃত আসামীরা চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য।

 

তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে স্বীকার করে। এই সকল তেল চোরাই সিন্ডিকেটের গ্রেফতারকৃত আসামীদের বিরূদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় দঃ বিঃ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন