রূপগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪১ পিএম
রূপগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধের (৫৫) মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকা থেকে অজ্ঞাত এ মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরে রাস্তার ধারে হঠাৎ বৃদ্ধ লোকটি মারা গেলে পথচারীরা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক ভূলতা পুলিশ ফাড়িঁর এসআই বারেক বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে তবে এখনো পর্যন্ত বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে ভূলতা পুলিশ ফাড়িঁর ইনচার্জ মাহবুব জানান, অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্ত করতে মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।


