Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ যাদুঘরে নতুন ৪টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬ পিএম

সোনারগাঁ যাদুঘরে নতুন ৪টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Swapno

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভবন সম্প্রসারণসহ নতুন অডিটোরিয়াম ভবন, ডাকবাংলো ভবন এবং ক্যাফেটেরিয়ার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, ইতিমধ্যে উন্নয়ণ কাজের ৫০ শতাংশ অগ্রগতি হয়েছে, যতো তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করা হবে। কারুশিল্পীদের জন্য ৪৮টি দোকান বরাদ্দ দেয়া হয়েছে এবং কারুশিল্পীদের প্রণোদনা প্রদান করা হয়েছে।

 

গত ১০ এপ্রিল থেকে ১ শত ৪৭ কোটি ২৬ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর ভবন সম্প্রসারণ, অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছিল। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ উন্নয়ন প্রকল্পটির ভৌত নির্মাণকাজ গত ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে। এ প্রকল্পে ১৪৭ কোটি ২৬ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

 

প্রকল্পের মধ্যে রয়েছে-জাদুঘর ভবন, অডিটরিয়াম ভবন (মাল্টিমিডিয়া হল), লোকজ রেস্তোরাঁ-কাম-স্যুভেনির সপ, বাংলো (রেস্ট হাউজ), লেক খনন ও লেকের পাড় সুরক্ষা ইত্যাদি। গণপূর্ত অধিদফতর কর্তৃক ২৩টি ভৌত নির্মাণ কাজের জন্য ৮৯ কোটি ১৭ লাখ ২৩ হাজার ২২৯ টাকার দরপত্র অনুমোদন করা হয়েছে। ইতোমধ্যে সয়েল টেস্ট, পাঁচটি টেস্ট পাইল বোরিং এবং ৭০০টি সার্ভিস পাইল নির্মাণ, নির্মাণ এলাকায় সাইট অফিস তৈরি ও সার্ভিস রাস্তা তৈরিসহ ইত্যাদি কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের সব কাজ ২০২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়া কথা রয়েছে।

 

এসময় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন