রূপগঞ্জে রংধনু গ্রুপের প্রধানমন্ত্রী’র জন্ম বার্ষিকী উদযাপন
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪০ পিএম
রূপগঞ্জে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রংধনু গ্রুপের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বসুন্ধরা আবাসিক এলাকার রংধনু গ্রুপের প্রধান কার্যালয় ‘রংধনু বিজনেস পয়েন্ট’-এ অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
এর আগে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে পাল্টাপাল্টি কর্মসূচীকে ঘিরে পুরো ইউনিয়ন জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। তাই পার্শ্ববর্তী বসুন্ধরা আবাসিক এলাকায় এই আয়োজন করা হয়।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মো. মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লায়ন শাহিন মালুম, রাজধানীর ভাটারা থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাতি হাজী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, যুগ্ন সম্পাদক তারিকুল ইসলাম, রূপগঞ্জ ইউপি’র সাবেক চেয়ারম্যান রেজাউল করিম মাঞ্জু, সেলিম রেজা, হাজী সফিকুল ইসলাম, মহিউদ্দিন মিয়া, আব্দুল হাই, আব্দুল মতিন, লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম ভুইয়া জেমিন, মিনা আক্তার, স্বপ্না আক্তার, ইয়াসমীন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। কিন্তু একটি মহল এই অনুষ্ঠানকে বানচাল করার জন্য একই জায়গায় একই অনুষ্ঠানের জন্য প্রশাসনের কাছে আবেদন করে। তাই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাতের আশংকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার সন্ধ্যা ৬ টা থেকে মঙ্গলবার রাত ১২ পর্যন্ত পুরো কায়েতপাড়া ইউনিয়নে সকল প্রকার সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এখানে স্বল্প পরিসরে প্রধানমন্ত্রীর জন্ম বার্ষিকী পালন করেছি।
অনুষ্ঠান শেষে কেক কাটা ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


