Logo
Logo
×

নগরের বাইরে

প্রধানমন্ত্রীর জন্মদিনে হলি উইলস স্কুলের ভিন্ন আয়োজন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫১ পিএম

প্রধানমন্ত্রীর জন্মদিনে হলি উইলস স্কুলের ভিন্ন আয়োজন
Swapno

কেক কাটার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ভিন্নরকম আয়োজন করে সবার দৃষ্টি কেড়েছে গোদনাইলের হলি উইলস স্কুল। জন্মদিন উপলক্ষে স্কুলের ২ শত শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর হাস্যোজ্জল ছবি উপহার দেয়া হয়। শিক্ষার্থীরাও প্রধানমন্ত্রীর এমন ছবি উপহার পেয়ে অত্যন্ত খুশি। 

 

জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী জাকিয়া আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান ভূইয়া জূলহাস, বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, মজিবুর রহমান সাউদ, আবদুস ছালাম প্রমুখ। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুক্তিযোদ্ধারা জন্মদিনের কেক কাটেন এবং সকল শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তুলে দেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন