Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রনি গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৫ পিএম

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রনি গ্রেফতার
Swapno

বন্দর থানার পুলিশ অভিযান চালিয়ে চিহিৃত মাদক ব্যবসাযী রনি ওরফে বুলেট রনি (৩২)কে গ্রেফতার করেছে। ওই সময় পুলিশ গ্রেফতার মাদক ব্যবসায়ী বুলেট রনী দেহ তল্লাশী চালিয়ে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫’শ টাকা ও একটি সামসাং বাটান মোবাইল সেট উদ্ধার করে।

 

গত সোমবার বেলা ১১টায় বন্দর থানার কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত বুলেট রনী বন্দর থানার কুশিয়ারা এলাকার জয়নাল আবেদীন মিয়ার ছেলে ।

 

এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক বারেক হাওলাদা বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩০(৯)২১। গ্রেফতারকৃতকে ওই দিন দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন