Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ৩৫টি মন্ডপে দূর্গাপূজার প্রস্তুতি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৭ পিএম

সোনারগাঁয়ে ৩৫টি মন্ডপে দূর্গাপূজার প্রস্তুতি
Swapno

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সোনারগাঁয়ে ৩৫টি পূজামন্ডপে প্রতিমা তৈরির কাজসহ আনুসাঙ্গিক প্রস্তুতি ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। এবার উপজেলায় গত বছরের চেয়ে আরো ২টি বেশী মন্ডপে পূজা উদযাপন হবে। সোনারগাঁ উপজেলায় প্রতি বছরই জমজমাটভাবে শারদীয় দূর্গোৎসব পালিত হয়।

 

তবে করোনা মহামারীর কারনে গতবারের মতো এবারও আনন্দ উদযাপনে কিছুটা ভাটা পড়তে পারে। দূর্গা উৎসবে যেমন করোনার প্রভাব পড়েছে, তেমনি প্রভাব পড়েছে প্রতিমা তৈরীর কারিগরদের উপর। দূর্গাপূজা সামনে রেখে প্রতিমা তৈরীর ধুম পড়লেও এবারও মূল্য নিয়ে হতাশা আছে উপজেলার প্রতিমা তৈরির কারিগররা। জানা যায়, উপজেলায় এবছর ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩৫টি পূজা মন্ডপে শারদী দূর্গোৎসব পালিত হবে। সে লক্ষে উপজেলা মোগরাপাড়া, কাবিলগঞ্জ, আশ্রাব্দী, ভট্টপুর, জয়রামপুর, হরিহরদী, সাতভাইয়াপাড়া, কৃষ্ণপুরা, আনন্দবাজার, বারদী, লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, পঞ্চমীঘাট, সাহাপুর, ইউসুফগঞ্জ সহ ৩৫টি পূজা মন্ডপে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ।

 

এরই মধ্যে সবগুলো মন্ডপের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন রং তুলির কাজ চলছে। প্রতিমা শিল্পীরা প্রায় একমাস দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে দেবী দূর্গার এক একটি রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় কাটিয়েছেন। মৃৎ শিল্পীদের হাতের ছোয়ায় একটু একটু করে যেন জীবন্ত হয়ে উঠেছে দেবী দূর্গার রূপ। মনের মাধুরি মিশিয়ে রং তুলির আচরে মা দূর্গাকে তৈরী করছেন প্রতিমা শিল্পীগন। এখন মন্দির ও মন্ডপগুলোতে চলছে বাড়তি বাহারী সাজের শেষ আয়োজন। এবার প্রতিমা তৈরি বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় কাঙ্খিত পারিশ্রমিক বা প্রতিমার মূল্য পাচ্ছেনা বলে অভিযোগ রয়েছে কারিগর ও মৃৎ শিল্পীদের।

 

প্রতিমা তৈরির কারিগর সুমন চন্দ্র পাল জানান, পূজা উপলক্ষে উপজেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত। তিনি জানান, সকলের সহযোগিতায় প্রতিবছরই বেশ ধুমধামের সাথে দূর্গোৎসব পালিত হয়ে থাকে। সোনারগাঁয়ে এবছর ৩৫টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব উদযাপিত হবে। সরকারিভাবে এখনও কোনো আর্থিক সহায়তা পাওয়া যায়নি। মা দূর্গা এবছর আসবেন ঘোটকে করে আর গমন করবেন দোলায় চড়ে। পূজামন্ডপে প্রতিমা তৈরির কাজসহ আনুসাঙ্গিক প্রস্তুতি ৮০ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে প্রতিটি মন্ডপে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিতে সিসি ক্যামেরার পাশাপাশি পুলিশ, আনসার ও সাদা পোষাকধারী পুলিশও মোতায়েন থাকবে। কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা নেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন